সর্বশেষ

মোংলা বন্দর

শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: মোংলায় নৌপরিবহনমন্ত্রী

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ, রেজিস্ট্রেশন নম্বর-১৯৫৭) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জেটির

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি মোংলায় অবতরণ করেন। সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন: রাতারাতি বদলে গেল খুলনা-মোংলা ৭০ কিলোমিটার সড়ক

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা, মোংলা ও বাগেরহাট অঞ্চলের খানাখন্দে ভরা মহাসড়ক দ্রুত সংস্কার করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের জরুরি উদ্যোগে প্রায় ৭০ কিলোমিটার পথ মেরামত করায় স্থানীয় যাত্রী ও চালকদের মনে স্বস্তি ফিরে এসেছে। মোংলা বন্দর ও মাজার জিয়ারতসহ খুলনা অঞ্চলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেই এই বিশেষ প্রস্তুতি।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্প

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে বন্দরে চলছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরটির বাণিজ্যিক সক্ষমতা বাড়ার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।

মোংলায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর, দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন জোয়ার

মোংলা বন্দর আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর বন্দরটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক সুবিধা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মোংলায় শিশু নির্যাতনের অভিযোগ: বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশী ফ্ল্যাটের শিশুকন্যাকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মোংলা থানায় মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর নামে বরাদ্দ করা সরকারি আবাসিক ফ্ল্যাটের বরাদ্দও বাতিল করা হয়েছে।